আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ধামসোনা ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থীর কার্যালয়ে ধামসোনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলী আজগর ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন প্রধানের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে কৃষক দলের থানা কমিটির সদস্য সচিব আবুল হোসাইন মুন্সীকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, মেহেদী হাসান ও শাহীন তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক নূরুল আমীন, সেলিম রনি, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমরান হোসাইন আকাশসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শুভেচ্ছা বিনিময়কালে ধামসোনা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন প্রধান বলেন, “আমরা সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। নতুন কমিটির নেতাকর্মীদের নিয়ে ধামসোনা ইউনিয়নের কৃষক ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষক ও সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।