সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৬) বিকালে সাভারের ব্যাংক কলোনি এলাকার দেওয়ান ইদ্রিস ভিলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
তিনি তার বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন। এসময়
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার এবং বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সম্পাদক এডভোকেট সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইনুদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বদির, সাবেক ছাত্রদল নেতা ওবায়দুল রহমান অভি, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, সাভার পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।