সাভার (ঢাকা) প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমান উল্লাহ আমান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক। গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। শনিবার বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের বটতলা বাজার এলাকায় জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশন আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান এসময় আরও বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে ছিলেন আপসহীন। কঠোর দেশপ্রেম ও নৈতিক দৃড়তার কারণে নিপীড়ন এবং শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি জনগণের জন্য অসামান্য অবদান রেখে গেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা প্রতিহিংসার বর্শবর্তী হয়ে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন। এই মৃত্যুকে স্বাভাবিক বলা যায় না। তাঁকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। এই দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে।
আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
আমান উল্লাহ আমান এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচন। এই নির্বাচনে আমি কেরানীগঞ্জ থেকে এর পূর্বে চারবার এমপি হয়েছি। ১৯৯১ সালে ৩৪ বছর আগে আমি প্রথম এমপি হয়েছি। এবারও আমি এমপি প্রার্থী হয়েছি। এখানে উপস্থিত আমার মা-বোনেরা ও শ্রদ্ধে মুরুব্বীরা, আমাকে কি ভোট দিবেন আপনারা। আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে প্রত্যেকে ভোট দিতে ভোটকেন্দ্রে যাবেন কিনা আমাকে হাত তুলে দেখান। প্রত্যেকে ধানের শীষে ভোট দিবেন। মা-বোনদের নিয়ে যাবেন, পাড়া প্রতিবেশীদের নিয়ে যাবেন। সকলে মিলে গিয়ে ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ।
সকাল ৭ টার মধ্যে ভোটকেন্দ্রে যাবেন। নিজের ভোটটা দিবেন ধানের শীষে, অন্যদেরকে বলবেন, মা-বোনদের বলবেন, পাড়া প্রতিবেশীদের বলবেন, আত্মীয় স্বজনকে বলবেন, কোন একটি ভোটার যাতে বাহিরে না থাকে। আপনারা ধানের শীষে ভোট দিবেন, এই এলাকার ড্রেনের কাজ, রাস্তার কাজ, মা-বোনদের জন্য গ্যাসের কাজ, যেখানে যা দরকার ইনশাআল্লাহ করবো যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। আপনারা আবার দুই হাত তুলে একটু আওয়াজ তুলেন আমার মার্কাটা কি? কি মার্কা? ধন্যবাদ।
প্রসঙ্গতঃ বাংলাদেশের আপোষহীন নেত্রী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশন কর্তৃক দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এজন্য আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষরা দোয়া মাহফিল অনুষ্ঠানে হাজির হন।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।