রাজশাহী প্রতনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন বাণচলের জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ১২ তারিখের নির্বাচন যেন বানচাল করতে না পারে সকলকে সজাগ থেকে তা প্রতিহত করতে হবে। বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, পদ্মা পাড়ের এই রাজশাহী এক সময় অবহেলিত ছিল। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে রাজশাহীর উন্নয়ন করেছে। রাজশাহীর বরেন্দ্র উন্নয়ন প্রকল্প তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। রাজশাহীতে সকল নদনদী খনন ও পদ্মা ব্যারেজ নির্মাণ, অসহার ও দুস্থ নারীদের জন্য ফ্যামিলি কার্ড, ভোকেশনাল ইনস্টিটিউ নির্মাণ করে দক্ষ শ্রমিক তৈরিসহ ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
তারেক রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ৫ আগস্টের বিজয়ের মাধ্যমে জনগণের
বিজয়ের মাধ্যমে জনগণের যে স্বপ্ন সেই স্বপ্নের কাঙ্খিত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। এসময় তারেক রহমানের সাথে তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন।
সমাবেশে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় রাজশাহী নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তারেক রহমান রাজশাহীতে পৌঁছে হযরত শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি সাল্লামের মাজার জিয়ারত করেন।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।