আশুলিয়া প্রতিনিধিঃ ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে বলেও মন্তব্য করেন এই নেতা। শুক্রবার সকালে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আইয়ুব খান এসময় আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলবেন। এজন্য তিনি স্থানীয় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না।
আয়োজিত মতবিনিময় সভায় সাভার-আশুলিয়ার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দের পাশাপাশি স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।