ট্রেন নিয়ে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হচ্ছে পাবনাবাসীর। আজ বৃহস্পতিবার থেকে পাবনা-ঢাকা-পাবনা রুটে চলাচল শুরু করছে দুটি আন্তঃনগর ট্রেন। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে ট্রেন দুটি প্রতিদিন এই রুটে যাত্রী পরিবহন করবে।
এ উপলক্ষে পাবনা রেলস্টেশন চত্বরে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রেলওয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
এ ছাড়া রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগার এবং পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পাবনা-ঢাকা-পাবনা রুটে প্রতিদিন দুটি ট্রেন চলাচল করবে। এর মধ্যে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’-এর ট্রেন নম্বর ৮০৮ এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর ট্রেন নম্বর ৮০৭।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।