নিজস্ব প্রতিবেদকঃ ডাকসুর সাবেক ভিপি এবং ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমান উল্লাহ আমান বলেছেন, আজকে সারাদেশে যখন নির্বাচনের গণজোয়ার বইছে তখনই ষড়যন্ত্রকারীরা হামলা ও হত্যাকান্ডের পথ বেছে নিয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী সাভারের আমিনবাজার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোটের প্রচারণাকালে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা দুর্বৃত্তদের ছোড়া গুলিবিদ্ধ নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানতে চাওয়ায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকান্ড চালিয়ে এই গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না। সারাদেশে এভাবে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে সকলের নিরাপত্তার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।
তিনি নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন বিগত সময় এই এলাকায় আমি প্রচুর উন্নয়নমূলক কাজ করেছি বিধায় এখানকার ভোটাররাও আমার উপর আস্থা আছে বলে জানান। এ সময় তিনি ঢাকা-২ আসনে বিজয়ী হবার আশাবাদ ব্যক্ত করেন।
পরে আমিনবাজারের সালেহপুর, বড়দেশী, হিজলা ও বেগুনবাড়িসহ আমিনবাজার ইউনিয়নের ৯ টি ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।