সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ রোকন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী। এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মোঃ রোকন (২৫) সে জামালপুর জেলার ইসলামপুর থানার নন্দনের পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। রোকন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরী পোশাক কারখানায় চাকুরী করতো।
থানা পুলিশ জানায়, অভিযুক্ত রোকন ও ভুক্তভোগী শিশুর পরিবার একই বাসায় ভাড়া থাকতো। ভুক্তভোগী শিশুটি ওই যুবককে মামা বলে ডাকতো। শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত যুবক রোকন মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে শিশুটিকে তার নিজের ঘরে নিয়ে যায়। কার্টুন দেখানোর একপর্যায়ে ওই শিুশুটিকে বিছানায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। একই সময় শিশুটির মা তার মেয়েকে খুঁজতে রোকনের ঘরে প্রবেশ করলে তাদেরকে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। এঘটনায় স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ওই যুবককে আটক করে থানা পুলিশে খবর দেন। পরে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আটক ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে চলে আসেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।