সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে শাহ সূফী নূরুল আমিন চিস্তী নামে এক পীরের বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সঙ্গবদ্ধ চোর চক্রের সদস্যরা এসময় বাড়ির জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে আলমারী এবং লকার ভেঙ্গে স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে। বুধবার দিবাগত রাতে সাভার পৌরসভার উত্তর জামসিং এলাকার চিস্তীয়া দরবার শরীফ নামক বাড়িতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বাড়ির মালিক শাহ সূফী নূরল আমিন চিস্তী জানান, আমরা বাড়িতেতালা দিয়ে কেরানীগঞ্জে এক ভক্তের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে বৃহস্পতিবার সকালে বাসায় ফিরে দেখি সঙ্গবদ্ধ চোর চক্রের সদস্যরা বাড়ির মেন গেটের তালা ভাঙ্গা। এরপর ভতরে প্রবেশ করে দেখতে পাই বাড়ির নীচ তলায় আমার ফ্ল্যাটের গ্রীল কেটে ভেতরে ঢুকে আমার বাসার বিভিন্ন রুমের দরজা ভেঙে আলমারিতে থাকা স্বর্ণ অলংকার, নগদ টাকা লুটপাট করে নিয়ে গেছে। লকার এবং আলমারীতে থাকা নগদ টাকা ও স্বর্নালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মূল্যের অন্যান্য মালামাল খোয়া গেছে। এছাড়া চোর চক্রের সদস্যরা চলে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন খুলে নিয়ে যায়।
নূরুল আমিন চিস্তী অভিযোগ করেন আইন শৃঙ্খলার অবনতি হওয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে। আগের মত নিরাপত্তা জোরদার থাকলে এমন ঘটনা ঘটত না।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, বুধবার দিবাগত রাতে উত্তর জামসিং এলাকর নূরুল আমিন চিস্তীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা গ্রীল কেটে ভেতরে ঢুকে কছু মালামাল চুরি করে নিয়ে যায়। তবে এঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।