সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে পৃথক স্থান থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ও বুধবার সকালে সাভারের হেমায়েতপুর চান্দুলিয়া, মেইটকা ও লালটেক এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে হেমায়েতপুরের চান্দুলিয়া এলাকায় একটি ঘরে আড়ার সঙ্গে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি থানায় জানানো হলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে থেকে তার মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অপরদিকে বুধবার সকালে হেমায়েতপুরের মেইটকা এলাকা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়। একই সময়ে সাভারের লালটেক এলাকায় একটি ঘর থেকে মোহাম্মদ তন্ময় হোসেন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, নিহতদের মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।