সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আমিনবাজারে এক জুতা ব্যবসায়ীকে দুই চোখ উপরে এবং লিঙ্গ কেটে হত্যা কেঁটে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলেছে বলে জানিছেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য মোঃ জাকির আল আহসান।
নিহত ওই ব্যবসায়ীর নাম মোঃ দোলেয়ার হোসেন (৫০)। সে রাজধানী সংলগ্ন সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে। দেলোয়ার হোসেন ঢাকা থেকে পাইকারী জুতা ক্রয় করে এনে এলাকার বিভিন্ন দোকানে সরবরাহ করতো বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে নিহতের নিজ বাড়িতে তার দুই চোখ উপড়ানো এবং লিঙ্গ কর্তন করা অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখে ফাঁড়িতে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে আমিনবাজার ফাঁড়ির পুলিশ সদস্যরা নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য মোঃ জাকির আল আহসান বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে আমাদের উর্দ্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে নিহতের স্ত্রী-সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকায় এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি। এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের পাশাপাশি হত্যাকান্ডের রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। আশা করছি খুব দ্রুতই হত্যাকারীকে আইনের আওতায় আনা সম্ভব হবে।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।