সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে ঢাকা আরিচা মহাসড়কের রাজালাখ ফার্ম এলাকায় সরকারী খাস পুকুরের জমি এবং মহাসড়ক দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এসময় বিভিন্ন ধরনের দোকানসহ অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, সাভারের বিভিন্ন স্থানে মহাসড়ক, ফুটপাত এমনকি ফুটওভার ব্রীজ দখল করে অবৈধ স্থাপনা নির্মান করে সেগুলো ভাড়া দিয়ে চাঁদা আদায় করছে একটি চক্র। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ব্যানারে অবৈধ স্থাপনা গড়ে তুলে জনসাধারনের চলাচলে বিঘœ সৃষ্টি করে নিজেরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা থেকে রাজালাখ ফার্ম পর্যন্ত মহাসড়ক এবং সরকারী খাস জমিতে অবৈধভাবে নির্মিত অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সরেজমিনে রাজলাখ ফার্ম এলাকায় গিয়ে খোঁজ নিয়ে জানা যায় সাঈদ নামে এক ব্যক্তি মহাসড়কের জমিতে বাঁশ ও তেরপাল দিয়ে অবৈধ স্থাপনা নির্মান প্রতিটি দোকান মাসিক ৩ হাজার টাকায় ভাড়া দিয়েছে। এছাড়া সরকারী খাস জমি দখল করে নিজে বাঁশের মাচা, বাঁশ, ইট, বালু বিক্রীর ব্যবসা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, আমি ৩ হাজার টাকা মাসে সাইদের কাছ থেকে ভাড়া নিয়েছি। ভাড়া না দিতে চাইলে আমাদের এখান থেকে মারধর করে উঠিয়ে দেয় সাইদ। সে মহাসড়ক এবং সরকারী পুকুরের জমি নাকি তার মালিকানা সম্পত্বি। তার ইচ্ছার বিরুদ্ধে এখানে কেউ ব্যবসা করতে পারেনা। প্রতিটি ভাসমান ভ্যানগাড়ি থেকে দৈনিক ভাড়া আদায় করা হয়।
তবে এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাইদ সকল অভিযুগের বিষয়ে অস্বীকার করেন।
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন সম্প্রতি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে স্থাপনা করে দোকানপাট ভাড়া দেন কিছু অসাধু ব্যক্তি। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জনসাধারনের চলাচল নির্বিঘœ করতে মঙ্গলবার বিকেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বুলডোজার দিয়ে অর্ধশত অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। নতুন করে কেউ মহাসড়কে দোকানপাট বসালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।