আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়া থানায় দায়ের করা ছাত্র জনতা হত্যা মামলায় স্থানীয় এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।

গ্রেপ্তারকৃত ওই যুবলীগ কর্মীর নাম মাহবুব সরকার (৩৮)। সে আশুলিয়া থানার তাঁজপুর গ্রামের বাসিন্দা মৃত মনু সরকারের ছেলে।

গ্রেপ্তারকৃত মাহাবুব আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন সরকারের ঘনিষ্ঠ সহচর এবং যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে কাজ করতো। তার বিরুদ্ধে গাড়ি পুরানো মামলা ও ছাত্র জনতা হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের করা হত্যা মামলা তদন্তের সূত্র ধরে মাহবুব সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। সে এলাকায় যুবলীগের সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত। তাকে গ্রেপ্তার করায় এলাকার সাধারন মানুষ স্বস্তি প্রকাশ করেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্র-জনতার হত্যার মামলার আসামী মাহাবুব সরকারকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহন করে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!