ঢাকার ৫টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৩০

দেশ যুগান্তর রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই হওয়া পাঁচটি আসনে ১২ জনের প্রার্থিতা বাতিল করেছেন ঢাকা জেলা প্রশাসন। এই পাঁচটি আসনের ৪৪ জন প্রার্থীর মধ্যে বৈধভাবে গৃহীত হয়েছে ৩০ জন। বাকি ১ জন প্রার্থীর মনোনয়ন স্বাক্ষর জটিলতার কারণে স্থগিত রয়েছে। অন্যটি প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকালে ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

মনোনয়ন বাতিল ঘোষণা করা প্রার্থীদের মধ্যে, ঢাকা- ১ আসনের ২ জন, ঢাকা -২ আসনে ১ জন, ঢাকা -৩ আসনে ৮ জন, ঢাকা-১৯ আসনে ১ জনের মনোনয়ন বাতিল করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে যাচাই-বাছাই হওয়ার পাঁচ আসনের মধ্যে শুধুমাত্র ঢাকার ২০ আসনের কোনও মনোনয়ন বাতিল হয়নি।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) বরাবর আপিল করতে পারবেন জানিয়েছেন জেলা প্রশাসক রেজাউল করিম।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সারা দেশে মনোনয়নপত্র যাচাই কার্যক্রম ৪ জানুয়ারির মধ্যে শেষ হবে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১৮ জানুয়ারির মধ্যে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ প্রকাশ করা হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সুত্রঃ বাংলা ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!