
সাভার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি’র সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সোবহানের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোডাউন করা হয়। শনিবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কে এ মোটরসাইকেল শো ডাউন অনুষ্ঠিত হয়েছে। শোডাউন্টি পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রদক্ষিণ করেন। সোডাউন টিতে প্রায় ০৫ শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে।
শোডাউন শেষে নয়ার হাট গণবিদ্যাপীঠ স্কুল মাঠ প্রাঙ্গনে বক্তব্য রাখেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুস সোবহান, আব্দুস সোবহান বলেন আওয়ামী লীগের সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে আজকের এই মোটরসাইকেল শোডাউন করা হলো। আমরা সদা সার্বক্ষণিক আওয়ামী লীগের ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি।
ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে আমরা আমাদের স্থান থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বিগত দিনে ফ্যাসিস্টের বিরুদ্ধে যেভাবে সোচ্চার ছিলাম এখনো ঠিক সেভাবেই সোচ্চার রয়েছি।
তিনি আরো বলেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমি বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে পাথালিয়া ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও ভোট কামনা করি। পাথালিয়া ইউনিয়ন আমার অত্যন্ত সুপরিচিত কেননা আমি এই ইউনিয়নের দুই দুই বার সাবেক মেম্বার। আমি ইউনিয়ন বাসির সকলের ভাগ্য উন্নয়নে কাজ করার জন্য সুযোগ চাই।
আরো উপস্থিত ছিলেন মোঃ তমিজ উদ্দিন সভাপতি ঢাকা উত্তর ছাত্রদল, মোঃ জহিরুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাথালিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ আনোয়ার হোসেন রানা মেম্বার প্রচার সম্পাদক আশুলিয়া থানা বিএনপি, মোঃ আমিনুর রহমান ইউপি সদস্য পাথালিয়া ইউনিয়ন পরিষদ, এছাড়াও সাভার উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
