সাভারে আল-মুসলিম গ্রুপের পোশাক কারখানা আগুন

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আল-মুসলিম গ্রুপের তৈরী পোষাক কারখানায় হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে কারখানা কর্র্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনা এবং ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার সকালে সাভারের উলাইল এলাকায় অবস্থিত কারখানাটির ষষ্ঠতলায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও কারখানা কর্তৃপক্ষের প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমরা কারখানাতে গিয়ে দেখি কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এসময় আমাদের দুটি ইউনিট এবং কর্তৃপক্ষের চেষ্টায় প্রায় ১ ঘন্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। এ সময় কারখানায় ফায়ার এলার্ম বেজে উঠায় কয়েক হাজার শ্রমিক আতঙ্কে কারখানা হতে বের হয়ে পার্শ্ববর্তী ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। এসময় হঠাৎ শ্রমিকরা হাজার হাজার শ্রমিক মহাসড়কে অবস্থায় নেয়ায় যান চলাচলেও বিঘ্ন ঘটে।

এদিকে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে কারখানা কর্তৃৃপক্ষ এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।

সাভার ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেছি। এছাড়া ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!