সাভারে ইটভাটা শ্রমিককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে তুচ্ছ ঘটনাকে কে›ন্দ্র করে কথা কাটাকাটির ঘটনায় ইটভাটায় কাজ করা এক শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে অপর এক শ্রমিক। ঘটনার পর থেকে অভিযুক্ত ওই শ্রমিক পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। তবে এঘটনায় হত্যাকারী ৩ সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার আমিনবাজার ইউনিয়নের উত্তর কাউন্দিয়া এলাকার মোঃ শাকিলের মালিকানাধী মেসার্স রশিদ ব্রিকসে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
নিহতের নাম মোঃ শফিক (২৮)। সে টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার রেহাই চন্দনী গ্রামের আব্দুল মজিদের ছেলে। বর্তমানে শফিক সাভারের আমিনবাজার এলাকার মোঃ শাকিলের মালিকানাধীন মেসার্স রশিদ ব্রিকস নামক ইটভাটায় থেকে শ্রমিকের কাজ করতো।
অন্যদিকে হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার নিকলাপাড়া গ্রামের মোঃ উফা মন্ডলের ছেলে মোঃ হারুন (২৯), একই এলাকার মোঃ মজনুর ছেলে মোঃ সোনা মিয়া (২৬) এবং টাঙ্গাইলের গোপালপুর থানার চাঁনপুর গ্রামের আঃ লতিফের ছেলে মোঃ ইকবাল (৩২)। এরা সবাই শাকিলের মালিকানাধীন মেসার্স রশিদ ব্রিকন নামক ইটভাটায় কাজ করতো।
পুলিশ জানায়, শনিবার ভোর রাতে উত্তর কাউন্দিয়া এলাকার মেসার্স রশীদ ব্রীকসে কাজ করার সময় ইটভাটা শ্রমিক শফিক ও শামীমের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শামীম একটি বেলচা নিয়ে তার সহকর্মী শফিককে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শফিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরন করে। এছাড়াও এসময় ঘটনাস্থল থেকে হত্যাকারী শামীমের তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় ওই ইটভাটায় কর্মরত অন্যান্য শ্রমিকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাকির আল আহসান বলেন, নিহতের মরদেহটি উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে তিন সহযোগীেেক গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘাতক শামীম ঘটনার পর ঘা ঢাকা দেয়ায় তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!