সাভারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সাভার প্রতিনিধিঃ সাভারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৭ই ডিসেম্বর ) দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মনিরুল হকের সার্বিক তত্ত্বাবধানে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে ভূইয়া দারুল উলুম কাকাবো মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ এর সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

আয়োজিত অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা , বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান, সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান( ভারপ্রাপ্ত ) মোঃ আরিফ হোসেন , বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, সাভার পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ ওবায়দুর রহমান অভি। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া এবং মোনাজাতের মাধ্যমে তার দ্রুত সুস্থ্যতা কামনা করেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!