সাভারে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, মাদক ও মোটরসাইকেল উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে ৪ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে নিষিদ্ধ মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ সাইদুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে সাভারের মাদক পল্লী হিসেবে খ্যাত বক্তারপুর এবং রাত সাড়ে ১১ টার দিকে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো- ঢাকা জেলার সাভার থানার বক্তারপুর বেঁদে পল্লীর শামসুল ইসলামের ছেলে মোঃ চঞ্চল মাহমুদ (৩২), একই এলাকার মৃত আইজলনির ছেলে মোঃ মিজানুর রহমান বাঘা (৩৮), পটুয়া খলী জেলার মির্জাগঞ্জ থানার ছৈলাবুনিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলৈ মোঃ বিল্লাল হোসেন (৩২) এবং গোপালগঞ্জ জেলার সদর থানার তারাগ্রাম এলাকার মৃত শাজাহান মোল্লার ছেলে মোঃ নিয়ামত মোল্লা (৬৫)।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলা ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে সাভারের মাদক পল্লী হিসেবে খ্যাত বক্তারপুর এলাকা থেকে এবং আশুলিয়ার জামগড়া এলাকা থেকে পেশাদার ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনশত পঁঞ্চান্ন পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচশ গ্রাম গাঁজা এবং মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত ১ টি আরটিআর মোটরসাইকেল উদ্ধার।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!