গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ

অনলাইন ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ গুরুতর আহত জুলাইযোদ্ধাদের পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে ৪৭৪ জনের গেজেট প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নং ৩০, ২০২৫) এর ১১ (৪) ধারা অনুযায়ী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত জুলাইযোদ্ধাদের পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে ‘জুলাইযোদ্ধা’ গেজেট সরকার নিম্নোক্তভাবে প্রকাশ করিল, যথা : শ্রেণি- ‘খ’ (গুরুতর আহত)।’

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

 

 

সূত্র : বিএসএস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!