ধামরাইয়ে পাঁচ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা পরিবেশ অধিদপ্তরের

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। এ সময় পাঁচ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) উপজেলার সোমভাগ ইউনিয়নের বিসিক এলাকায় এই অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে জরিমানা করা পাঁচটি ইনভাটার মধ্যে রয়েছে মেসার্স এ কে খান ব্রিকস, সান ব্রিকস, ইউএসএ ব্রিকস, হালিমা ব্রিকস ও ডাউটিয়া ব্রিকস। প্রত্যেকটি ইটভাটাকে ছয় লাখ করে সর্বমোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভেকু দিয়ে সান ব্রিকসের চিমনি ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা ঢাকা জেলার ধামরাই উপজেলার বিসিক শিল্পাঞ্চল এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানে পাঁচটি ইটভাটাকে ছয় লাখ টাকা করে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, সান ব্রিসের পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছিল না। তাই প্রতিষ্ঠানটির চিমনি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয় এবং আরেকটি ভাটার কিলন ও প্রস্তুতকৃত ইট নষ্ট করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!