সাভারে লংকা-বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের সমারোহ বৃদ্ধির লক্ষ্যে সাভারে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেছে লংকা-বাংলা ফাউন্ডেশন। রবিবার (৩০ আগস্ট) বিকেলে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় শুকুরজান-জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে লংকা বাংলা ফাইন্যান্সের সাভার শাখার ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়।

​ফাউন্ডেশনের সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে শুকুরজান-জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

​​শুকুরজান-জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নওশের আলী লংকা-বাংলা ফাউন্ডেশনের এই সবুজ উদ্যোগের প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। এ ধরনের সামাজিক উদ্যোগ স্থানীয় তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় উৎসাহিত করবে।

লংকা বাংলা ফাইন্যান্সের সাভার শাখার ব্যবস্থাপক কুবীর কুমার দত্ত জানালেন, লংকাবাংলা ফাইন্ডেশন সমাজ ও পরিবেশের প্রতি দায়বন্ধতার অংশ হিসাবে বিভিন্ন ধরনের সিএসআর কার্যক্রম পরিচালনা করে থাকে। যার মধ্যে উল্লেখ যোগ্য হলো বৃক্ষ রোপন কর্মসূচী, শীতবস্ত্র বিতরণ , গ্রামীন ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ, বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যবস্থাসহ ইত্যাদি কর্মকান্ড। এরই ধারাবাহিকতায় আমরা শুকুরজান-জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফলজ বৃক্ষ রোপন কর্মসূচি পালন করছি। আমরা বিশ্বাস করি আজকে রোপনকৃত প্রতিটি গাছ আগামী দিনের পরিবেশকে আরও সুন্দর, সবুজ ও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!