
সাভার (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর উপকন্ঠ সাভার উপজেলায় ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা থাকলেও একই উপজেলায় তিনটি নির্বাচনী আসনে মোট ভোটার রয়েছে ৯ লাখ ১৯ হাজার ৮০৭ জন। ঢাকা-১৯, ঢাকা-১৪ ও ঢাকা-২ নিয়ে গঠিত উপজেলার তিনটি নির্বাচনী আসনের ৩৪১টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে সিসিটিভি স্থাপনসহ বাড়তি নিরাপত্তা নেওয়া জোরদার, পুলিশ-বিজিবি-র্যাব-আনসারের পাশপাশি সেনা টহল ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়নসহ প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনটি ইউনিটের অধীনে প্রায় ১০টি টিম মাঠে কাজ করছে। নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে সার্বিক পরিস্থিতি তদারকি করা হচ্ছে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিজিবির তিনটি টহল ইউনিট, র্যাবের দুটি ইউনিট, ডিবি পুলিশ, সাভার ও আশুলিয়া থানার সদস্যদের নিয়ে একাধিক মোবাইল টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও মাঠে সক্রিয় রয়েছেন। সব মিলিয়ে পাঁচ থেকে ছয় হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আমরা আশা করছি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে। আইনশৃঙ্খলার অবনতির কোনো আশঙ্কা বর্তমানে নেই।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে, স্বর্ণকলি আদর্শ বিদ্যালয় (উত্তর পাশ) ভবন-১, সি-৩১/৭ অগ্রণী হাউজিং সোসাইটি বাড্ডা (পুরুষ) কেন্দ্র-১, স্বর্ণকলি আদর্শ বিদ্যালয় (দক্ষিণ পাশ) ভবন-২ সি-৩১/৭ অগ্রণী হাউজিং সোসাইটি বাড্ডা (নারী) কেন্দ্র-২, বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাড্ডা উত্তর (পুরুষ ভোটার) কেন্দ্র-১, বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাড্ডা উত্তর (পুরুষ ভোটার) কেন্দ্র-২, জামসিং হাজী আব্দুল গনি সরকারি প্রাথমিক বিদ্যালয় জামসিং (পুরুষ) কেন্দ্র-১, জামসিং হাজী আঃ গনি সরকারি প্রাথমিক বিদ্যালয় জামসিং (পুরুষ) কেন্দ্র-২, সাভার মডেল একাডেমী এ/১৩৩ বাজার রোড সাভার উত্তর পাড়া (পুরুষ ও নারী) কেন্দ্র-২, সাভার উচ্চ বালিকা বিদ্যালয় (নিচতলা দক্ষিণ-পূর্ব পাশ) এ-৫৯ সাভার দক্ষিণ পাড়া (উত্তর-পুরুষ) কেন্দ্র-১, সাভার উচ্চ বালিকা বিদ্যালয় (নীচতলা উত্তর পাশ) এ-৫৯ সাভার দক্ষিণ পাড়া (উত্তর-নারী) কেন্দ্র-২, হ্যাপি আইল ইন্টারন্যাশনাল স্কুল ডি-২৮/১ ব্যাংক কলোনী (নারী) কেন্দ্র-১, সানশাইন মডেল স্কুল এন্ড কলেজ জি-৭৮ ব্যাংক কলোনী (পুরুষ) কেন্দ্র-১, সাভার সরকারি কলেজ (উত্তর পাশ) সাভার (পুরুষ) কেন্দ্র-১, সাভার সরকারি কলেজ (দক্ষিণ পাশ) সাভার (পুরুষ) কেন্দ্র-২, কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কর্ণপাড়া (পুরুষ) কেন্দ্র-১, আকরান উচ্চ বিদ্যালয় ও কলেজ (ভবন নং-৩) একাডেমিক ভবন (বালক) আকরান (নারী) কেন্দ্র-১, আকরান উচ্চ বিদ্যালয় ও (ভবন নং-২) একাডেমিক ভবন (বালিকা) আকরান (পুরুষ) কেন্দ্র-১, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবানীপুর (পুরুষ) কেন্দ্র-১, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবানীপুর (নারী) কেন্দ্র-২, বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয় মৈস্তাপাড়া বেগুনবাড়ী (পুরুষ) কেন্দ্র-১, কলমা ওয়াজ আলী মডেল স্কুল কলমা (পুরুষ ও নারী) কেন্দ্র-২, কলমা ওয়াজ আলী মডেল স্কুল কলমা (নারী) কেন্দ্র-২, বড়দেশী সরকারি প্রাথমিক বিদ্যালয় বড়দেশী (নারী) কেন্দ্র-১, তেঁতুলঝোড়া কলেজ তেতুলঝোড়া (নারী) কেন্দ্র-১, আল-নাসির ল্যাবরেটরী স্কুল পাকা ভবন যাদুরচর (খানবাড়ী-পুরুষ) কেন্দ্র-১, প্রভাতী একাডেমী হেমায়েতপুর (পুরুষ) কেন্দ্র-১, ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ ভাকুর্তা (পুরুষ) কেন্দ্র-১, ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র-২ (কলেজ শাখা, নারী)।
