দেড় বছরেও ধামরাইয়ের লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি

ধামরাই (ঢাকা) সংবাদদাতাঃ জুলাই অভ্যুত্থানের সময় ঢাকার ধামরাই থানা থেকে লুট হওয়া অস্ত্র গত দেড় বছরেও উদ্ধার করতে পারেনি পুলিশ। ৫ আগস্টে খোয়া যাওয়া অস্ত্র নিয়ে মহা দুশ্চিন্তায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। এরই মধ্যে ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ওপর প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় অবৈধ অস্ত্রের ব্যাপারে ভাবিয়ে তুলেছে প্রার্থীসহ বিভিন্ন পেশার মানুষেেদর।

জানা গেছে, থানা থেকে লুট করা কয়েকটি অস্ত্র ইতোমধ্যে কয়েকজন জমাও দিয়েছেন। আর কিছু অস্ত্র থানা কম্পাউন্ডের ভেতর পরিত্যক্ত অবস্থায়, কিছু অস্ত্র সচল ও কিছু অস্ত্র আগুনে পুড়ে অকেজো অবস্থায় পাওয়া গেছে।

তবে এখনো পিস্তল, রিভলবার ও শটগানসহ ছয়টি অস্ত্র পাওয়া যায়নি। এসব অস্ত্র স্থানীয় সন্ত্রাসীদের হাতে রয়ে গেছে বলে অনেকেই ধারণা করছেন। অপারেশন ডেভিলহান্ট চালু থাকলেও গতকাল শনিবার পর্যন্ত যৌথবাহিনী কিংবা অন্য কোনো সংস্থা ধামরাইয়ে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করতে কোনো অভিযান পরিচালনা করেনি বলে থানা সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ধামরাই থানার এসআই ইব্রাহিম পাটোয়ারী বলেন, লুণ্ঠিত অস্ত্রের মধ্যে এখনো ছয়টি অস্ত্র উদ্ধার হয়নি। অস্ত্র উদ্ধারের তৎপরতা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!