আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যকক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন এসআই শেখ মোঃ মাসুদ আল মামুন।

গ্রেপ্তারকৃত ওই আওয়ামী লীগ নেতার নাম মোঃ ফরহাদ ইসলাম (৩৬)। সে আশুলিয়ার ভাদাইল এলাকার মৃত বেদন ও শাহানাজ বেগমের ছেলে। ফরহাদ ইসলাম আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মোঃ মাসুদ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ফরহাদ ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ফরহাদ ইসলামের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একটি মাদক মামলা রয়েছে। তাকে নতুন করে সন্ত্রাসবিরোধী আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!