বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে একাত্বতা প্রকাশ করেন বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। রবিবার দুপুরে আশুলিয়ার বুড়িবাজার এলাকায় অবস্থিত কারখানাটির প্রধান ফটকের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শ্রমিকরা দ্রুত তাদের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনাদি পরিশোধের দাবি জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে কারখানাটির দুই শতাধিক শ্রমিক তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে আসছেন। তিন মাসের বেতন-ভাতা বকেয়া থাকলেও কারখানা কর্তৃপক্ষ বারবার পরিশোধের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করছে। এতে ভুক্তভোগী শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন।

বক্তারা আরও বলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের প্রতি তাদের আকুল আবেদন দলের নাম ব্যবহার করে কেউ যেন শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। শ্রমিকদের পাওনা পরিশোধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা।

অবস্থান কর্মসূচিতে শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন, মোহাম্মদ আক্কাছ আলী সাগরসহ ভুক্তভোগী শ্রমিকরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!