ফের বেড়েছে সোনার দাম, আজকের বাজার

অনলাইন ডেস্কঃ দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ৪ হাজার ১৯৯ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম বুধবার (২৪ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে। আজ শুক্রবারও (২৬ ডিসেম্বর) একই দামে বিক্রি হচ্ছে সোনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম—

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।

তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এদিকে রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৪ হাজার ৮৯৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৪ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!