চোরাচালান ঠেকাতে ইরাকে দুই ডিভিশন সেনা মোতায়েন

চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার বন্ধে ইরাকের কিরকুক প্রদেশের বিস্তীর্ণ এলাকায় সেনা উপস্থিতি জোরদার করছে দেশটির সরকার। এ লক্ষ্যে ইরাকি সেনাবাহিনীর অষ্টম ও একাদশ ডিভিশনের মোতায়েন কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) ইরাকের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ওই কর্মকর্তা জানান, সুলাইমানিয়া, নিনেভা ও সালাহউদ্দিন প্রদেশের সীমান্তসংলগ্ন কিরকুকের এলাকাগুলোতে সামরিক উপস্থিতি বাড়ানো হবে। অননুমোদিত পথে চোরাচালান বন্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এমন সময় ইরাকের সেনা মোতায়েন বাড়ানোর উদ্যোগ নেওয়া হলো, যখন ইরানের সঙ্গে অবৈধ সীমান্ত পারাপার বন্ধের বিষয়ে আলোচনা করতে তেহরানে অবস্থান করছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

এর আগে সীমান্তসংক্রান্ত বিষয়ে ইরাককে সতর্ক থাকার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বাস্তবায়নের হাতিয়ারে পরিণত না হতে বাগদাদকে সতর্ক করেন তিনি।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!