আশুলিয়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

আশুলিয়া প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মিলাদের আয়োজন করেছেন তাঁতি দলের নেতাকর্মীরা। রাতে আশুলিয়ার গাজিরচট রশিদ মার্কেট এলাকায় ঢাকা জেলা তাঁতি দলের উদ্যোগে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।এসময় আলোচনা সভার আয়োজন করা হয়।

তাঁতি দলের ঢাকা জেলা কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ও প্রধান আলোচক ছিলেন তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোখলেসুর রহমান ইলিয়াস শাহী, থানা কৃষক দলের সভাপতি আবুল হোসাইন মুন্সী, থানা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান ও থানা যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ।

প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু পুরো জাতিকে নতুন করে দেখিয়ে দিল যে, সঠিকভাবে যদি নেতৃত্ব দেওয়া যায়, ভালো ব্যবহার ও জনগণের পক্ষে ঝুঁকি নিয়ে কাজ করা যায় তাহলে সেই ব্যক্তি সম্মানের আসনে অধিষ্ঠিত হবেন। বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছেন। তার এই শূন্যতা পূরণ হওয়ার নয়।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। মুনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!