‎জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন চাইলে গণভোটে “হ্যাঁ” বলতে হবে

নিজস্ব প্রতিবেদকঃ ‎তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন, বৈষম্যহীন ও পরিবর্তিত বাংলাদেশ চাইলে গণভোটে “হ্যা” বলতে হবে। দেশকে বৈষম্যহীন করতে, গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে, ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে, আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে এবং প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে “হ্যা” ভোটের পক্ষে রায় দিতে হবে। মঙ্গলবার রাজবাড়ী ইয়াসিন উচ্চ বিদ্যালয় মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন উপদেষ্টা।
‎
‎উপদেস্টা বলেন, জুলাই অভ্যুথ্থানের  স্পিরিট নিয়ে জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য মোটাদাগে সর্বদলীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ গৃহীত হয়েছে। সেই সনদের আলোকে আগামীতে দেশের শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের জন্যই গণভোটে  হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
‎
‎

তিনি আরো বলেন, সরকার ১১টি সংস্কার কমিশন করেছে এর মধ্যে ৬টি  কমিশন নির্বাচনের সাথে সরাসরি জড়িত।  নির্বাচনের সাথে জড়িত বিষয়গুলো নিয়ে হ্যাঁ-না ভোটের ব্যবস্থা করা হয়েছে। ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন না চাইলে, ক্ষমতার ভারসাম্য চাইলে,  নিম্ম কক্ষ ও উচ্চ কক্ষের সমন্বয়ে সংসদ চাইলে, একজনকে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না চাইলে, দন্ডপ্রাপ্ত ব্যক্তির বাদীর মতামত ব্যতীত ক্ষমা না চাইলে, নারীর ক্ষমতায়ন চাইলে গণভোটে হ্যাঁ’ র পক্ষে রায় দিতে হবে।
‎
‎তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, সুশাসন, বৈষম্যদূরীকরণ, পরিবর্তন, প্রশাসনে দলীয়করণ বন্ধ ও জনহিতকর প্রশাসন চাইলে গণভোটে “হ্যা” কে জয়যুক্ত করতে হবে। তিনি আরো বলেন তথ্য মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তরসমূহ গণভোট এবং জাতীয় নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণ ও নির্বাচন আচরণ বিধিমালা প্রচারণায়  ভোটের গাড়ী, ভোটের রিকশা, উঠান বৈঠক,  মাইকিং, মতবিনিময় সভা, তথ্যচিত্র প্রদর্শনী, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।
‎

‎রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা,  রাজবাড়ি পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা আবদুল্লা আল মামুন।
‎
‎এর আগে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে গণভোট ও জাতীয় নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে  রালী উদ্বোধন করেন উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!