সাভারে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস’২৬ উদযাপিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতসহ নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে এবং জীবাশ্ব জ্বালানির ব্যবহার হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়ে সাভারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সাভার এর উদ্যোগে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস’২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সাভারের থানা স্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ‘‘জীবাশ্ব জ্বালানিকে না বলুন’’ এবং ‘‘ক্লিন এনাজি: টেকসই ভবিষ্যৎ’’ শ্লোগানে মানববন্ধব, সচেতনতামূলক ক্যাম্পেইন ও পথসভার আয়োজন করা হয়।

সনাক সদস্য মোঃ সিরাজুল হক সিমান্ত সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন সনাক সভাপতি অধ্যাপক দীপক কুমার রায়, সহ সভাপতি এড. নজরুল ইসলাম, সনাকের পরিবেশ বিষয়ক উপকমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র লাল আচার্য্য, সনাক সদস্য বীর মুক্তিযোদ্ধা আখম সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ আ: খালেক, এড. মোঃ আ: কাদের শাহীন, সাংবাদিক মো: তায়েফুর রহমান, টিআইবি’র ঢাকা ক্লাস্টারের কোঅর্ডিনেটর মো: মাহান উল হক, এসিজি প্রতিনিধি এড. মো: মুজিবুর রহমান, তানিয়া আক্তার এবং ইয়েস সদস্য মোঃ আবদুল্লাহ বিন হাজ্জাদ স্বাধীন ও মোহনাসহ প্রমূখ ব্যক্তিবর্গ।

বক্তাগণ আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসের আলোচনায় উল্লেখ করেন যে, নবায়নযোগ্য জ্বালানি ন্যায়সঙ্গত, পরিবেশবান্ধব এবং টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। তারা নবায়নযোগ্য জ্বালানি খাতের দ্রুত ও অধিকতর কার্যকর বিকাশের উপযোগী সুশাসন নিশ্চিতে অনুকূল পরিবেশ তৈরীর লক্ষ্যে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারগণের সাথে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মানববন্ধনে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস’২৬ উপলক্ষে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব এবং জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতে টিআইবি’র ৯টি দাবী সনাকের পক্ষ থেকে তুলে ধরা হয়; যারমধ্যে জীবাশ্ম জ¦ালানির ব্যবহার ক্রমান্বয়ে বন্ধ এবং নবানয়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধির অঙ্গীকার করা; নবায়নযোগ্য জ্বালানি নীতি’২৫ সহ বিদ্যমান সকল নীতি ও পরিকল্পনায় অভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন করা; নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে নীতিগত অগ্রাধিকার নিশ্চিত করা; জ্বালানি ও বিদ্যুৎ প্রকল্পের জন্য পরিবেশ ছাড়পত্র প্রদান এবং দূষণ ও পরিবেশ-বিষয়ক তদারকিতে স্বচ্ছ ও যথাযথ-প্রক্রিয়া অনুসরণ করা; আন্তর্জাতিক, আঞ্চলিক এবং দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত জ্বালানি খাতের সকল প্রকল্প প্রস্তাব এবং চুক্তির নথি প্রকাশ করা; বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা ও বাস্তবায়ন পর্যায়ে সুশাসন ঘাটতি ও দুর্নীতি ঝুঁকি মোকাবিলায় প্রকল্প অনুমোদন, ভূমি অধিগ্রহণ, চুক্তির শর্ত নির্ধারণ, পরিবেশগত ছাড়পত্র প্রদান এবং বিদ্যুৎ ক্রয় চুক্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও জনঅংশগ্রহণ নিশ্চিত করা উল্লেখযোগ্য।

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসের কর্মসূচিতে সনাক, এসিজি এবং ইয়েস সদস্যগণের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমমনা সংস্থার প্রতিনিধি এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!