শ্রমিকের বেতনের কথা বলায় শ্রমিক নেতাকে মারধর ও হুমকির প্রতিবাদ

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের বিরুলিয়ার এবিসি এ্যাপারেলস লিঃ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতার বিষয়ে কথা বলায় কারখানার চেয়ারম্যান মোঃ আব্দুল কাইম কর্তৃক শ্রমিক নেতা আবু কালামকে মারধর ও গুম করার হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দরা।
 
গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ও শ্রমিকনেতা আবু কালামকে মারধর” গুম করার হুমকিকারী দোষীব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।
নেতৃবৃন্দ ক্ষোভের সাথে বলেন, গার্মেন্ট শ্রমিকরা শরীরের রক্ত পানি করে, অমানবিক পরিশ্রম করে কারখানায় কাজ করে খেয়ে-পড়ে বাঁচার চেষ্টা করেন। এদেশে পোশাক শিল্পের যা কিছু অর্জন আছে তাঁর প্রধান দাবিদার এই শস্তা শ্রমিকরা। তাঁরা চুরি-ডাকাতি-লুটপাট করে না, তাঁরা শ্রম বিক্রি করে জীবন চালায়। কিন্তু মালিকরা শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে উল্টো শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের শ্রমিক নেতাদের মারধর’ মামলা হামলা চালায় এই ঘটনা তাই প্রমাণ করে।
 
নেতৃবৃন্দরা আরো বলেন, কারখানার মালিকদের চামচারা শ্রমিকদের নির্যাতন করতে করতে এতটাই বেপরোয়া হয়ে গেছে শ্রমিক নেতারা প্রতিবাদ করলে তাদেরও মারধর মামলা হামলা ও গুম করার হুমকি দিয়ে যাচ্ছে এদেরকে এখনই লাগাম টেনে না ধরলে ভবিষ্যতে এরা আরো বেপরোয়া হয়ে যাবে বলে জানান নেতৃবৃন্দরা।
 
উল্লেখ্য গত ১৭ তারিখে ভুক্তভোগী শ্রমিক নেতা আবু কালাম সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!