বিমানবন্দরে হর্ন বাজালে আইনি ব্যবস্থা নেবে ডিএমপি

অনলাইন ডেস্কঃ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের নীরব এলাকায় হর্ন বাজানো বা শব্দদূষণ করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।

ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) তালেবুর রহমান জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে ১ দশমিক৫ কিলোমিটার পাশাপাশি গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে নিরব এলাকা ঘোষণা করেছে। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৪৫ এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুযায়ী এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ। দণ্ড হিসেবে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা তিন মাসের কারাদণ্ড হতে পারে।

সুত্রঃ বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!