
অনলাইন ডেস্কঃ বিশাল গণমিছিলের মাধ্যমে নির্বাচনী শোডাউন করেছেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ ধানের শীষের এ বিশাল মিছিলের নেতৃত্ব দেন প্রার্থী নিজেই।
বিএনপির এ নির্বাচনী মিছিলে গাজীপুর-২ আসন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। মিছিলটি রাজবাড়ী মাঠ থেকে মিছিল শুরু হয়ে জয়দেবপুর বাজার, বাসস্ট্যটি হয়ে শিবাবাড়ী মোরে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে এম মঞ্জুরুল করিম রনি বলেন, ‘একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য এ দেশের মানুষ দীর্ঘ ১৬টি বছর অপেক্ষা করেছে। অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করেছে। এ নির্বাচনে একটি দল অবৈধ প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারে।’ এসব বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সূত্রঃ দৈনিক কালের কন্ঠ
