নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতা করতে পরিপত্র জারি

বাসসঃ নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহে সহযোগিতা ও নিরাপত্তা প্রদানে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এসংক্রান্ত বিশেষ পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনের সুবিধার্থে নির্বাচন কমিশন সাংবাদিক নীতিমালা অনুযায়ী সাংবাদিকদের পরিচয়পত্র প্রদান করে।

গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ২৯(গ) অনুযায়ী রিটার্নিং অফিসার কর্তৃক অনুমতি প্রাপ্ত সাংবাদিকবৃন্দ তাদের স্ব-স্ব পরিচয়পত্রসহ নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!