মাদকের আস্তানায় বিদেশি পিস্তল-গুলি ও মাদকসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, গুলি, শর্টগানের কার্তুজ, ছোরা ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজন পেশাদার অস্ত্রধারী মাদক কারবারিকে গ্রোর করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড পিস্তলের গুলি, একটি শর্টগানের কার্তুজ, একটি বিদেশি ছোরা, ৩০০ গ্রাম হেরোইন, পাঁচ বোতল ফেয়ারডিল ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ দুটি সিসিটিভি ক্যামেরা, একটি ডিভিআর জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে বহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো, দিনাজপুর জেলার হাকিমপুর থানার মহেশপুর-বাওনা গ্রামের মৃত আব্দুল গোফফারের ছেলে মোঃ রাসেল বাবু (২২), গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার তরফপাহাড়ী গ্রামের মোঃ জাহিদুল সরকারের ছেলে মোঃ সজিব সরকার (২০)। তারা বর্তমানে সাভারের পশ্চিম রাজাশন এলাকার মাদক সম্রাট শামীমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে শামীমে মাদক ব্যবসায় সহযোগীতা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ঢাকা জেলা উত্তার ডিবির পরিদর্শক সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মাসুদ আল মামুনসহ ডিবির একটি দল রাজাশন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে অস্ত্র ও মাদকসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অস্ত্রশস্ত্রের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী কর্মকান্ডের পাশাপাশি মাদক ব্যবসা পরিচালনার কথা স্বীকার করেছেন। তাদের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনের বিষয়ে তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সাভারের রাজাসন এলাকার মাদক সম্রাট শামীম রেজা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হয়ে জেলে থাকলেও জেল থেকেই নিয়ন্ত্রণ করছে মাদকের কারবার। গ্রেপ্তার রাসেল বাবু ও সজীব মিয়া মাদক সম্রাট শামীম রেজার সহযোগী এবং তার বাসায় থেকেই মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলো।

ঢাকা জেলা উত্তর ডিবির পরিদর্শক সাইদুল ইসলাম জানান, সাভারের রাজাসন পালোয়ানপাড়া এলাকায় মাদকের আস্তানায় অভিযান পরিচালনা করে মোঃ রাসেল বাবু ও মোঃ সজীব মিয়া (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে মামলার তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তিদের পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!