সাভারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলো-ঢাকা জেলার আশুলিয়া থানার ইসলামপুর মহল্লার আবুল কালাম আজাদের ছেলে আতিকুর রহমান (৪২) এবং একই থানার দক্ষিণ গাজীরচট এলাকার মৃত শাহ আলমের ছেলে সাদ্দাম হোসেন (২৬)। এদের মধ্যে

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হিহ্নিত মাদক কারবারি আতিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে গোয়েন্দা পুলিশের আরেকটি দল আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার শেরআলী মার্কেটে অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারি সাদ্দাম হোসেনকে আটক করে। পরে তার কাছ থেকে ২০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পূর্বেও তিনটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!