সাভারে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও শীতবস্ত্র বিতরন

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের তেঁতুলঝোড়ায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বুধবার বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া এবং কালিনগর এলাকায় পৃথক দোয়া মাহফিল এবং সহস্রাধিক গ্রামবাসীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেন ঢাকা জেলা যুবদল নেতা শাওন সরকার।

বিকেলে প্রথমে পানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তেঁতুলঝোড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত দোয়া ও শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে নিজস্ব অর্থায়নে পাঁচ শতাধিক কম্বল বিতরন করেন যুবদল নেতা শাওন সরকার। পরবর্তীতে কালিনগর এলাকায় আরও একটি দোয়া অনুষ্ঠান শেষে স্থানীয়দের মাঝে পাঁচ শতাধিক কম্বল বিতরন করেন।

আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনার পাশাপাশি দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আয়োজিত পৃথক দোয়া ও শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোঃ জহির মাদবর, ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক মোঃ আলিমুদ্দিন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ মোবারক হোসেন ও মোঃ সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দও গন্যমান্য এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!