সাভারে চাঁদার দাবিতে জমি বায়নাকারীকে মারধর, পাল্টাপাল্টি অভিযোগ

সাভার (ঢাক) প্রতিনিধিঃ সাভারে দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় ক্রয়ের উদ্দেশ্যে জমি বায়নাকারী এক ব্যক্তিকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে সাভার পৌর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম আরিফের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগীতে বাঁচাতে এগিয়ে আসলে তার ছোট ভাই ও ভাতিজাসহ বেশ কয়েকজনকে মারধর করায় বিষয়টি জানিয়ে সাভার মডেল লিখিত অভিযোগ দায়ের করেছেন জমি বায়নাকারী মোঃ তাইজুদ্দিন।

এদিকে হামলায় আহতদেরকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলায় আহতরা হলো-সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ তাইজুদ্দিন (৬৭), কোরবান আলী (৪৫), মোঃ সজিব হোসেন (২৩), মোঃ আলিফ (২০)। অন্যদিকে হামলার ঘটনায় অভিযুক্তরা হলো গেন্ডা এলাকার মৃত ই¯্রাফিলের ছেলে আশরাফুল ইসলাম আরিফ ওরফে ভুটকা আরিফ (৪৪), মৃত শুকুর আলীর ছেলে জজ মিয়া (৫০), আলমাসের ছেলে আল আমিন ওরফে ধর্ষন আল আমিন (২৭), সজিব ওরফে ধর্ষন সজিব (২৮), সোহাগ ওরফে ফেনন্সি সোহাগ (৩৫), রানা (৩২), ছাত্তারের ছেলে মিলন (৩২) ও সাব্বির (২৬)।

লিখিত অভিযোগের বাদি তাইজুদ্দিন ও তার চাচাতো ভাই কোরবান আলীর সাথে কথা বলে জানা গেছে, গেন্ডা এলাকার শিরিন আক্তার গং এর মালিকানাধীন ৩ শতাংশ জমি ক্রয় করার উদ্দেশ্যে সম্প্রতি তারা বায়না করেছেন। বিষয়টি জানতে পেরে পৌর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম আরিফ ওরফে ভুটকা আরিফের নেতৃত্বে অভিযুক্ত ব্যক্তিসহ আর অজ্ঞাতনামা ৬-৭ জন ব্যক্তি তাদের কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অপারগত প্রকাশ করায় সোমবার দুপুরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে বায়াকৃত বাড়িতে গিয়ে জমি বায়নাকারী তাইজুদ্দিন, তার চাচাতো ভাই কোরবানী আলী ও ভাতিজা সজিব হোসেনকে বাসা থেকে টেনে হিচরে বের করে নিয়ে আসে। পরে তাদেরকে হত্যার উদ্দেশ্যে রামদা, লোহার রড, সুইচ গিয়ার, চাপাতি দিয়া এলোপাথারীভাবে কোপাতে থাকে। এসময় তাদের চিৎকারে বাড়ির স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় ভুক্তভোগী তাইজুদ্দিন সাভার মডেল থানা লিখিত অভিযোগ দায়ের করেন।

হাসপাতালে ভর্তি আহত কোরবান আলী বলেন, আরিফের নেতৃত্বে জজ মিয়া, আলামিন, সজিব, সোহাগসহ অস্ত্রধারী সন্ত্রাসীরা চাঁদা না দেয়ায় আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে। তারা আমার জমির গ্যাসের রাইজার বন্ধ করে দেয়া হুমকি দিয়েছে। আমি সন্ত্রাসীদের বিচার চাই।

তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আশরাফুল ইসলাম আরিফ বলেন, জমি নিয়ে একটি বিচারের জন্য আমি ঘটনাস্থলে গেলে তাইজুদ্দিন ও কোরবান আলীর লোকজন আমাদের উপর হামলা করে। এঘটনায় সোহাগ মিয়া, রানা মিয়া ও সাব্বিরসহ কয়েকজনকে পিটিয়ে এবং কুপিয়ে আহত করেছে ফরহাদ, মাইকেল বাবু, সজিব, টুটুলসহ আরও অনেকে। মারধরের ঘটনায় আমরাও চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ করেছি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। দুটি অভিযোগই মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!