আইনশৃঙ্খলার অবনতি ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভার-আশুলিয়ার সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির নেপথ্যে জড়িত চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার এবং সামাজিক অবক্ষয় রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মানবন্ধন করেছে সাভারস্থ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে সাভার মডেল থানার সামনে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা বলেন, আমরা এই এলাকায় পড়া লেখা করতে আসলেও নানা কারণে এই এলাকার প্রতি সামাজিক দায়বদ্ধতার সৃষ্টি হয়েছে।  সেই দায়বদ্ধতা থেকে আমরা পুলিশ বাহিনীর নিকট আহবান জানাই আপনারা ফ্যাসিস্ট আমলের পুলিশের মতো আচরণ থেকে বের হয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মাদক ব্যবসায়ী, ছিনতাই কারী, ডাকাতসহ সকল অপরাধীদের বিরুদ্ধে কঠোর হবেন এবং তাদের দ্রুত আইনের আওতায় এনে সাভার আশুলিয়াবাসীকে একটি বসবাসের উপযোগী নিরাপদ এলাকা উপহার দিবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এসএম গালিব ইমতিয়াজ নাহিদ, ঢাকা জেলার সদস্য বেনজির আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সেলিম রেজা এবং রাকিবুল আলম শুভ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!