আজ ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচিসহ যেসব আয়োজন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শনিবার সকাল সাড়ে ১১টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করবেন। এরপর দুপুর ১২টায় তিনি পিলখানায় বিজিবি হাসপাতালে যাবেন।

সকাল ১০টায় আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কলোনির জোন-বি এলাকায় পথকুকুরের জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান, সচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ করা হবে। পাশাপাশি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিও রয়েছে। ভবিষ্যতে কুকুরের বন্ধ্যাকরণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে। প্রাণিকল্যাণ আইন বাস্তবায়ন এবং মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করাই এসব উদ্যোগের লক্ষ্য।

বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘নাশকতা রোধে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতিরঝিলে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিযোগিতা চলবে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

এ ছাড়া বিকেল ৪টা ২০ মিনিটে মিরপুরের কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ২০তম আইএফকেএফ-ডব্লিউকেএ কিডনি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!