আপনারা একদিন কষ্ট করবেন, আমি ৫ বছর কষ্ট করবো-সালাউদ্দিন বাবু

সাভার প্রতিনিধিঃ আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়েদ্বশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচণার সময় ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন ঢাকা–১৯ (সাভার-আশুলিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক দুই বারের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বৃহস্পতিবার এক নির্বাচনী সভায় তিনি তার বক্তব্যে বলেন, “আপনারা আমার জন্য একদিন কষ্ট করবেন, আমি আপনাদের জন্য পাঁচ বছর কষ্ট করবো। তিনি এই বক্তব্যের মধ্য দিয়ে মানুষের প্রতি দায়বদ্ধতা, সেবা এবং উন্নয়নের প্রতিশ্রুতি স্পষ্টভাবে তুলে ধরেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সাভার পৌরসভার বনপুকুর এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. সালাউদ্দিন বাবু। তিনি বলেন, জনগণের ভোট ও ভালোবাসায় নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় কাজ করবেন।

ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আরও বলেন, নির্বাচিত হলে অপরিকল্পিত সাভারকে একটি সুন্দর ও বসবাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে। একই সঙ্গে সাভারকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত একটি পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম জামায়াতে ইসলামীকে মুনাফেকি দল হিসেবে আখ্যা দিয়ে বলেন, দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও জনগণের অধিকারবিরোধী রাজনীতির সঙ্গে কোনো আপস হতে পারে না। জনগণ এখন সচেতন, তারা ভণ্ডামি ও মুখোশের রাজনীতি প্রত্যাখ্যান করবে। নির্বাচনে সাভারসহ সারা দেশে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পক্ষে দাঁড়াতে হবে। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই এখন সময়ের প্রধান দাবি।

আয়োজিত পথসভায় সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদিরসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু সাভার পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পৃথক পথসভায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!