ধানের শীষ প্রতিকের প্রচারণায় ঢাকা জেলা উত্তর আইনজীবি কল্যান সমিতি

সাভার প্রতিনিধিঃ ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আমান উল্লাহ আমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে প্রচারণা চালিয়েছে ঢাকা জেলা উত্তর আইনজীবি কল্যান সমিতির নেতাকর্মীরা। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা জেলা আইনজীবী কল্যান সমিতির সভাপতি ও এডিশনাল পিপি মোঃ নাজিম উদ্দিন এর নেতৃত্বে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া, পানপাড়া, ভরারীসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরন করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তারা।

এসময় আইনজীবী নেতারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগের সময় ঢাকা জেলা আইনজীবী কল্যান সমিতির সভাপতি ও এডিশনাল পিপি মোঃ নাজিম উদ্দিন বলেন, আমান উল্লাহ আমান গণঅভ্যুত্থানের কিংবদন্তি ছিলেন। তিনি দেশে চার চারবার জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিজয় হয়েছে। তৎকালীন সময় তিনি দেশ, জাতি ও মানুষের কল্যাণ কাজ করে গিয়েছে। তার সংসদীয় আসন কেরানীগঞ্জ ও সাভারের এক অংশে ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। এবার জাতীয় নির্বাচনে তিনি নির্বাচিত হলে জনগণের আরো উন্নয়ন করবে।।

এ সময় অ্যাডভোকেট মোজাম্মেল হকের আয়োজনে গণসংযোগে আরো উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আনোয়ার হোসেন,অ্যাডভোকেট আলমগীর হোসেন, অ্যাডভোকেট রিপন আলী,অ্যাডভোকেট মনিরুল ইসলামসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!