পরিত্যাক্ত ভবনে দুই নারীর লাশ উদ্ধার, সিরিয়াল কিলার সম্রাট গ্রেপ্তার

সাভার প্রতিনিধিঃ সাভার থানা রোডে অবস্থিত সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যাক্ত ভবনের টয়লেট থেকে দুই নারীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে নিহত দুই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে গত ৩ মাসে একই স্থান থেকে ৫টি মরদেহ উদ্ধার করায় পরিত্যাক্ত এই ভবনটি সিরিয়াল কিলিংয়ের হটস্পটে পরিনত হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

এদিকে হত্যাকান্ডের ঘটনায় সিরিয়াল কিলার সম্রাটকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার থানা ও এর আশপাশের এলাকায় ভবগুড়ে হিসেবে থাকতো। গত কয়েকমাস ধরে সে পরিত্যাক্ত পৌর ভবনে বসবাস করলেও তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে সাভার কলেজের এক শিক্ষার্থী প্রসাবের জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি ভেতরে পোড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এরপর লাশ সনাক্তের জন্য পুলিশ ব্যুারো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্য, র‌্যাব সদস্য ও পুলিশের পাশাপাশি সিআইডি দলের দস্যরা ঘটনাস্থলে পৌছে আলামত সংগ্রহ করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে সম্রাট নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক স¤্রাট হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের পাশাপাশি হত্যাকান্ডের সাথে আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি। এছাড়াও আগে ঘটে যাওয়া হত্যার ঘটনায় স¤্রাটের সম্পৃক্ততা রয়েছে কিনা সে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!