সাভারে ওয়াজ আলী মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভার সদর ইউনিয়নের কলমা এলাকায় অবস্থিত ওয়াজ আলী মডেল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের শুভ উদ্বোধন করেন, সাভার সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আরিফ হোসেন বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি প্রাক্তন ছাত্র হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি কেননা এখান থেকেই আমার শিক্ষা শুরু হয়েছিল আমি আমার প্রাক্তন শিক্ষাঙ্গনে উপস্থিত হয়ে সাংস্কৃতিক পিঠে উৎসবের শুভ উদ্বোধন করতে পারে নিজেকে ধন্য মনে করছি।

তিনি আরো বলেন আগামী দিনে বর্তমান ছাত্র-ছাত্রীদের কে বলব তোমরা সুশিক্ষায় শিক্ষিত হও জাতির সেবায় নিয়োজিত হন ভালো মনের মানুষ হও এবং জাতিকে আগামী দিনে আলোর পথ দেখাও। এবং প্রত্যেক ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনি আপনার সন্তানদের নিয়মিত খোঁজখবর রাখেন মাদক থেকে বিরত রাখুন। এবং আপনার ছেলেমেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে এসে শিক্ষকদের সাথে যোগাযোগ রাখুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, ও অত্র শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ছাত্রছাত্রীদের অভিভাবক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!