সাভারে পক্ষাঘাতগ্রস্তদের নিয়ে বিএনপি নেতার ব্যতিক্রমী আয়োজন

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছেন বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি। পক্ষাঘাতগ্রস্ত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের নিয়ে বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছেন তিনি। বিকেলে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে চিকিৎসাধীন ও পুনর্বাসিত চার শতাধিক অসহায় মানুষের জন্য এমন মানবিক আয়োজন করেন বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওবায়দুর রহমান অভি।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর উপস্থিত থেকে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি বলেন, রমজানের এই পবিত্র মাসে পক্ষাঘাতগ্রস্তদের মনে আনন্দ ছড়িয়ে দেয়া একটি মহৎ কাজ। এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে সিআরপির রোগীদের সেবা কার্যক্রম আরও গতিশীল হবে।

ইফতার সামগ্রী বিতরণ শেষে ব্যতিক্রমধর্মী এই উদ্যোগের আয়োজক বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল রহমান অভি বলেন, সিআরপি আমাদের সাভারের জন্য একটি গর্বের প্রতিষ্ঠান। এখানকার রোগীরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদের শারীরিক সীমাবদ্ধতা থাকলেও মানসিক শক্তি অপরিসীম। প্রতি বছর আমরা চেষ্টা করি পবিত্র রমজানের আনন্দ তাদের সঙ্গে ভাগ করে নিতে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও সিআরপির রোগীদের কল্যাণে এবং সাভারের অসহায় মানুষের পাশে আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এমন উদ্যোগে সমর্থ্যবান সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ইফতার মাহফিলে সিআরপির প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!