আশুলিয়ায় টেক্সট্রিম ফ্যাশন লিমিটেডের সেরা শ্রমজীবী ও ইয়ার ক্লোজিং অনুষ্ঠিত

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: আশুলিয়ায় টেক্সট্রিম ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকদেরকে কাজের মাঝে প্রেষণা দিতে প্রতি বছরের ন্যায় এবারও সেরা-শ্রমজীবী ও ইয়ার ক্লোজিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার বুড়িবাজার এলাকায় কারখানাটিতে এই সেরা-শ্রমজীবী ও ইয়ার ক্লোজিং অনুষ্ঠিত হয়। এসময় শ্রমিকদের অংশগ্রহণে পিঠা উৎসব, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ম্যানেজার্স পার্টির আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে কারখানার মহা-ব্যাবস্থাপক মনজুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া (পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়া প্রিন্ট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মিঃ ডব্লিউ ইউ, শিল্প পুলিশ-১ এর ওসি ইন্টেলিজেন্স মোঃ ইফতেখার হোসাইন ও ডং লিয়ন ফ্যাশন লিমিটেড এর ডিরেক্টর মিষ্টার ডেভিড।

এছাড়াও অনুষ্ঠানে কারখানাটির ম্যানেজার, কর্মকর্তাবৃন্দ ও শ্রমিকবৃন্দসহ আরও অনেকে এসময়ে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, বাংলাদেশের শ্রমজীবীরা অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে আছে, তাই যদি এদের স্কিল রাড়ানো যায় এবং শ্রম আইন পুরোপুরিভাবে বাস্তবায়ন করা যায়, তবে এদের মানব সম্পদকেই দেশের সম্পদে রূপ দেওয়া যাবে। টেক্সট্রিম ফ্যাশন লিঃ সেই ধারাবাহিকতা অনুযায়ী কাজ করে যাচ্ছে।

আয়োজিত অনুষ্ঠানে নানা কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা হিসেবে ৩৬ জনকে নির্ধারিত করা হয়। এরপরে এদের মধ্য থেকে সেরা ১০ জনকে সেরা শ্রমজীবী হিসেবে নির্বাচিত করা হয় এবং তাদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!