
সাভার প্রতিনিধিঃ আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদ্বশ জাতীয় সংসন নির্বাচনকে সামনে রেখে সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ধানের শীষের প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে প্রচারণা চালানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাভারের থানা রোড থেকে এই প্রচারনা শুরু হয়ে সাভারের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে শেষ হয়।
এ সময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভির নেতৃত্বে,এই প্রচারণায় আরো উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাদবর সহ দলের অন্যান্য নেতা কর্মীরা।
এ সময় তারা সাধারণ ভোটারদের নিকট তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এসেছে যা বাস্তবায়ন করা গেলে দেশের উন্নয়নে বিকাশ ঘটবে,এ সময় তারা ভোট প্রার্থনা করেন এবং তার পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো তুলনা নেই বলে জানান তারা।
