সাভারে কাউন্সিলর প্রার্থী উত্তম ঘোষের ঈদ উপহার বিতরণ

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী উত্তম ঘোষের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় অসহায় ও গরিবদের মাঝে  ঈদ উপহার  বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার কবিরাজ পাড়া মহল্লার বড় মন্দিরের সামনে সুবিধা বঞ্চিত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

এর আগে বুধবারও উত্তম ঘোষের উদ্যোগে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে ৮০০ জন দুঃস্থ ও অসহায়ের মাঝে শাড়ি-লুঙ্গি এবং ১০০ জনকে নগদ টাকা প্রদান করা হয়।

এছাড়া ঈদ ​উৎসবের আনন্দের ছোঁয়া পৌঁছে দিতে এলাকার প্রায় ৩’শত পরিবারকে পোলাউর চাল, সেমাই, চিনি, তেল, আলু এবং পিয়াজ সহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করেন উত্তম ঘোষ।

উপহার বিতরণ শেষে উত্তম ঘোষ বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তাই এই ঈদে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য কিছু উপহার তাদের মাঝে পৌঁছে দিলাম। এছাড়া আগামীতে এই ওয়ার্ডের জনপ্রতিনিধি হতে পারলে তিনি এলাকার উন্নয়নসহ অসহায়  মানুষের পাশে থেকে সেবা করার প্রতিশ্রুতি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!