
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ আসনের (সাভার-আশুলিয়া) বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় সহ-পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে প্রচার-প্রচারণ চালিয়েছেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক মোঃ তানভীর দেওয়ান।
শুক্রবার বিকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ ও নরসিংহপুর এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন বাসা-বাড়ি ও দোকানপাটে লিফলেট বিতরন করে ভোট প্রার্থনা করেন।

ছাত্রদল নেতা তানভীর দেওয়ান বলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লবের নির্দেশনা আমরা প্রতিটি এলাকার ঘরে ঘরে গিয়ে মা-বোনদের কাছে ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর জন্য ভোট চাচ্ছি। এছাড়া প্রতিটি বাজার ও মার্কেটের দোকানীদের সাথে কুশল বিনিময় করে তাদের হাতে নির্বাচনী লিফলেট তুলে দিচ্ছি।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ভোট চেয়ে জনগনের কাছে ব্যাপক সারা পাচ্ছি, সবাই কেন্দ্রে গিয়ে ভোট দিবেন বলেও আশ^াস দিচ্ছেন। আমরাও নির্বাচনের দিন পর্যন্ত মাঠে আছি, ইনশাআল্লাহ এবারে নির্বাচনে বাবু ভাইকে ধানের শীষ প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করেই ঘরে ফিরবো।

প্রচার-প্রচারনার সময় তার সাথে দলীয় নেতাকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গও অংশ নিচ্ছেন। আগামীর সুন্দর, পরিকল্পিত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং সন্ত্রাস মুক্ত সাভার-আশুলিয়া গড়ে তোলাই তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বলে জানান প্রচার-প্রচারনায় অংশগ্রহনকারী।
